March 31, 2026, 12:54 pm

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

বান্দরবানে সদর উপজেলা শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বান্দরবানে সদর উপজেলা শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সদর উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা অন্যত্র বদলী উপলক্ষ্যে শিক্ষক নেতৃবৃন্দের উদ্দ্যেগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় উপজেলা রিসোর্স সেন্টার মিলায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বান্দরবান জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বিদায় অনুষ্ঠানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি সীমা দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী । বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, উপজেলা রিসোর্স সেন্টারের ইনেস্ট্রাকটর লিটন কান্তি দাশ, বাংলাদেশ শিক্ষক সমিতি বান্দরবান শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম, মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফুর রশিদ মিন্টু, সাহেব উদ্দিন, জসিম উদ্দিনসহ প্রমুখ।
এ সময় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক নেতৃবৃন্দরা বলেন, বান্দরবান সদর উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা দায়িত্ব পালনের সময় প্রাথমিক শিক্ষার উন্নয়নে যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা শিক্ষক সমাজ সব সময় মনে রাখবে। সেই সাথে শিক্ষকদের কল্যাণে তিনি অত্যান্ত সততার মাধ্যমে দায়িত্ব পালন করায় শিক্ষক নেতৃবৃন্দ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর