March 14, 2026, 10:20 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

মোগাদিশুতে জোড়া বোমা হামলায় নিহত ১৭

মোগাদিশুতে জোড়া বোমা হামলায় নিহত ১৭

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দুই সপ্তাহ আগে ভয়াবহ এক বোমা হামলায় সাড়ে তিনশ’র বেশি নিহতের পর ফের বোমা হামলায় কেঁপে উঠল সোমালিয়ার রাজধানী মোগাদিশু। শনিবারের জোড়া বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে। সোমালীয় সরকারের সঙ্গে দেশটির বিভিন্ন প্রদেশের রাজনৈতিক নেতা ও কর্মকর্তাদের বৈঠকের আগে আগে এই জোড়া বোমা হামলার ঘটনা ঘটলো। আল-শাবাবের বিরুদ্ধে অভিযান পরিচালনার কৌশল নিয়েই গতকাল রোববার মোগাদিশুতে বৈঠকটি হওয়ার কথা। ১৪ অক্টোবরের হামলার ব্যাপারেও আল-কায়েদা সংশ্লিষ্ট এই জঙ্গিগোষ্ঠীকেই সন্দেহ করা হয়। যদিও হামলাটির দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি তারা।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, গত শনিবার প্রথমে একটি হোটেলে গাড়ি বোমা হামলা চালায় জঙ্গিদলের সদস্যরা। প্রবেশপথের কাছে বোমা হামলা চালিয়ে পরে হোটেলে অবস্থান নেয় জঙ্গিরা এবং সেখান থেকে গুলিবর্ষণ করতে থাকে।  শেষ রাতের দিকেও সেখান থেকে বিচ্ছিন্নভাবে গুলির শব্দ পাওয়া যায়।

বিস্ফোরকভর্তি একটি মিনিবাস দিয়ে দ্বিতীয় হামলাটি হয় আগে ব্যবহৃত পার্লামেন্ট ভবনের কাছাকাছি। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহতও হয়েছেন অনেকে। হামলার ঘণ্টাখানেকের মধ্যেই শহরের একটি অ্যাম্বুলেন্স সার্ভিস অন্তত ১৫ জন আহতকে হাসপাতালে নিয়ে যায়, ঘটনাস্থলে অনেকগুলো ‘মৃতদেহ’ পড়ে আছে বলেও জানিয়েছে তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর