March 8, 2026, 12:21 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জে হেলমেট পরিহিত চালকদের পুলিশের ফুলেল শুভেচ্ছা

গোপালগঞ্জে হেলমেট পরিহিত চালকদের পুলিশের ফুলেল শুভেচ্ছা
ডিটেকটিভ নিউজ ডেস্ক

pin up pinup


গোপালগঞ্জে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা দিলেন জেলার পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান। গতকাল শনিবার দুপুরে শহরের প্রধান সড়কের লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় তিনি মোটরসাইকেল ব্যবহারকারীদের হেলমেট পরার অভ্যাস গড়ে তোলার আহবান জানান। এ কার্যক্রম চলাকালে হেলমেট বিহীন কয়েকজন মোটরসাইকেল চালককে আটক করা হয়। পরে তারা হেলমেট কিনে আনার পর তাদেরও ফুলেল শুভেচ্ছা দিয়ে ছেড়ে দেয়া হয়। এ সময় জেলা পুলিশের পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. আমিরুল ইসলাম, সার্জেন্ট কামরুল ইসলাম, মুকুল হোসেন উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান বলেন, এটি একটি চলমান কার্যক্রম। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি কমাতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পড়তে উৎসাহ যোগাতে জেলা পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। আজ থেকেই সারা জেলায় এ কার্যক্রম চলবে, আশা করি এ জেলার মোটরসাইকেল চালকরা আর হেলমেট বিহীন অবস্থায় রাস্তায় বের হবেন না।

Share Button

     এ জাতীয় আরো খবর