March 15, 2026, 6:49 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

আজ দেশে ফিরছেন রাষ্ট্রপতি

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুক্তরাজ্যে শারীরিক পরীক্ষা শেষে আজ রোববার দেশে ফিরছেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ শনিবার জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি হামিদ যুক্তরাজ্যে তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু চিকিৎসার জন্য ৮ দিনের সফর শেষে শনিবার রাতে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবে বলে জানান তিনি। রাষ্ট্রপতি মোরফিল্ডস আই হসপিটালে চক্ষু চিকিৎসা ও বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে গত ২১ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর