December 11, 2025, 9:27 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

বাংলাদেশি জাহাজ লুটের চেষ্টা ব্যর্থ করে দিল ভারতীয় পুলিশ

বাংলাদেশি জাহাজ লুটের চেষ্টা ব্যর্থ করে দিল ভারতীয় পুলিশ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সুন্দরবনে বাংলাদেশি পণ্যবাহী জাহাজে জলদস্যু হামলার ছক ভেস্তে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ। শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের ঝড়খালি উপকূল থানার বিদ্যা নদীতে হামালবেড়িয়া জঙ্গলের কাছে এ ঘটনা ঘটে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সাত-আট জনের একটি জলদস্যু দল সুন্দরবনে বাংলাদেশী পণ্যবাহী জাহাজ লুটের উদ্দেশ্যে বিদ্যা নদীতে ঢুকে পড়েছে। এ খবর পাওয়া মাত্রই বারুইপুর জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহার নেতৃত্বে অতিরিক্ত জোনাল পুলিশ সুপার সৈকত ঘোষ বাহিনী নিয়ে জলপথে রওনা করেন। রাত ১টা নাগাদ হামালবেড়িয়ায় জলদস্যুদের বোটটি পুলিশের নজরে আসে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়েই জলদস্যুরা তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

এরপরই বোট থেকে নদীদে ঝাঁপ দিয়ে সাঁতরে রাতের অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে ম্যানগ্রোভের গভীর জঙ্গলে পালিয়ে যায় দস্যুদলটি।

পুলিশ জলদস্যুদের বোটটিতে অভিযান চালিয়ে দুটি গুলির খোল ও দুটি ওয়ান শাটার (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর