April 20, 2026, 12:18 pm

অলৌকিক ভাবে বেঁচে গেলো পদ্মায় পড়া পাঁচ মাসের কন্যা ফাতিমার

অলৌকিক ভাবে বেঁচে গেলো পদ্মায় পড়া পাঁচ মাসের কন্যা ফাতিমার

খলিলুর রহমান

mostbet

মানিকগঞ্জের শিবালয় থানায় পাটুরিয়া ঘাটের পশ্চিমে ভরা পদ্মা  নদীর মাঝে নৌকাডুবির ঘটনায় গুরুতর ৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় পাঁচ মাসের শিশুকে অলৌকিকভাবে উদ্ধার করা হয়েছে। নৌকাডুবির প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলের প্রায় দুই কিলোমিটার ভাটিতে ভরা পদ্মার বুক থেকে নারী-শিশুসহ ৭ জনকে উদ্ধার করেছেন।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গতকাল বিকেলে হরিরামপুরের ধুলসুড়া থেকে পাবনার বেড়া যাওয়ার পথে পাটুরিয়া ফেরিঘাটের নিকটে নিজস্ব ইঞ্জিনচালিত নৌকা পদ্মার প্রবল ঢেউয়ে ডুবে যায়। নৌকা আরোহী পাঁচ মাসের শিশু কন্যার নাম ফাতেমা, বোন সুর্মি (৮), উর্মি (১০), পিতা ওমর আলী, মাতা চম্পা বেগম, আত্মীয় হিরা (২৫) ও মাঝি লাল চাঁদ মিয়া (৫৫) নদীতে ভাসতে থাকে।

খবর পেয়ে পাটুরিয়া ঘাটে থাকা দমকল বাহিনীর ধলেশ্বরী নামক জাহাজের সদস্যরা এদের উদ্ধার করে এবং চিকিৎসা দেয়। তবে, নৌকা উদ্ধার করা সম্ভব হয় নি এখন পর্যন্ত! এরকম বিচ্ছিন্ন ঘটনা মাঝে মাঝেই ঘটে থাকে বলে স্থানীয়রা জানায় !

Share Button

     এ জাতীয় আরো খবর