April 9, 2026, 4:44 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ভোলায় গ্যাসের ওপর নির্ভর করে গড়ে উঠবে শিল্প প্রতিষ্ঠান: বাণিজ্যমন্ত্রী

ভোলায় গ্যাসের ওপর নির্ভর করে গড়ে উঠবে শিল্প প্রতিষ্ঠান: বাণিজ্যমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে যে পরিমাণ গ্যাস পাওয়া গেছে তাতে বিদ্যুতের একাধিক পাওয়ার প্লান্ট, সার কারখানা এবং গ্যাস ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে। ইতোমধ্যে বড় বড় শিল্প উদ্যোক্তরা বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এখানে আরো একটি গ্যাসকূপ খনন এবং পর্যাপ্ত গ্যাস মজুদের আশা প্রকাশ করে তিনি বলেন, ভোলা হবে উন্নয়নের রোল মডেল। গতকাল শুক্রবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনাম অর্জন করেছেন। তিনি মাদার অব হিউমিনিটি উপাধি পেয়েছেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল মান্নান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সিকদার, পুলিশ সুপার মোকতার হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুস। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রীর সহধর্মীনি মিসেস আনোয়ারা আহমেদ, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share Button

     এ জাতীয় আরো খবর