January 13, 2026, 3:33 pm

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

mostbet mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার পর গতকাল বৃহস্পতিবার শরিফের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। দুটি দুর্নীতি মামলায় পাকিস্তানের দুর্নীতিবিরোধী ন্যাশনাল একাউন্টিবিলিটি ব্যুরো আদালত (ন্যাব) জামিনযোগ্য এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আগামি ৩ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেছে। শরিফের আইনজীবী জাফির খান একথা বলেছেন। শরিফ তার স্ত্রীর সঙ্গে বর্তমানে লন্ডনে আছেন। সেখানে তার স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা চলছে। শরিফের বিরুদ্ধে ন্যাবের তিনটি আলাদা দুর্নীতির মামলা আছে। তাছাড়া, শরিফের ছেলে এবং মেয়ে মরিয়মও ন্যাবের মামলায় বিচারের মুখে রয়েছে। লন্ডনে অবৈধ সম্পত্তি থাকার অভিযোগে নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়মকে অভিযুক্ত করেছে পাকিস্তানের দুর্নীতি-দমন আদালত। এবছরের জুলাইয়ে ৬৭ বছর বয়স্ক নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর আগে পাকিস্তান সুপ্রিম কোর্ট এক রায়ে তাকে ওই পদে থাকার অযোগ্য ঘোষণা করে। কারণ, তার আয়ের একটি উৎস সম্পর্কে স্বচ্ছতা ছিল না। প্রাথমিক ভাবে পানামা পেপার্স কেলেঙ্কারিতে আদালত থেকে ছাড় পেয়েছিলেন নওয়াজ শরিফ। তবে তার সম্পত্তির হিসাব খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। এতেই দেখা যায়, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রচুর সম্পত্তি আছে শরিফের। এরপর ফের তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (ন্যাব)। সুপ্রিম কোর্টের নিয়োগ করা আরেকটি প্যানেলও শরিফের পরিবারের সম্পত্তির সঙ্গে আয়ের গরমিলের কথা জানায়। এরপরই তার দুই ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তদন্ত চলে। নওয়াজ ও তার পরিবারের সদস্যরা  শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর