April 7, 2026, 2:51 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বঙ্গবন্ধু ইকোপার্কের নাম পরিবর্তনের দায়ে সিরাজগঞ্জে বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু ইকোপার্কের নাম পরিবর্তনের দায়ে সিরাজগঞ্জে বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিভিন্ন প্রতিষ্ঠানে প্রেরিত চিঠিতে বঙ্গবন্ধু যমুনা ইকোপার্কের নাম পরিবর্তন করার দায়ে সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সহণ্ডসভাপতি গোলজার হোসেন বাদী হয়ে সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। গোলজার হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মৃত মসলেম উদ্দিনের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু যমুনা ইকোপার্কটি সারাদেশে এক নামে পরিচিতি লাভ করেছে। কিন্তু সামাজিক বন বিভাগ পাবনার বিভাগীয় কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী হওয়ার কারণে ভ্রান্ত দলিল সৃষ্টি করে বঙ্গবন্ধু ইকোপার্ক নামের পরিবর্তন করে যমুনা সেতু ইকোপার্ক উল্লেখ করে অফিসিয়াল চিঠি বিভিন্ন অফিসে প্রেরণ করেছেন। সরকারি কর্তকর্তা হয়ে তিনি আইন অমান্য করে ভ্রান্ত চিঠি বা দলিল তৈরী করে ফৌজদারি অপরাধ করেছেন। আদালতের বেঞ্চ সহকারী শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর