নুরবক্ত আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সরকারি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজের আয়োজনে ২০১৮-১৯ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
এসময় কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা প্রদান করে।
অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী,
কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সাবিহা খাতুন,শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাফিজুর রহমান খান,
একাদশ শ্রেণীর ভর্তি কমিটির আহবায়ক মীর্জা মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২জুলাই ২০১৮/ইকবাল