March 17, 2026, 4:19 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

এপ্রিলের মধ্যেই দেশে ফোরজি চালু হবে: তারানা হালিম

এপ্রিলের মধ্যেই দেশে ফোরজি চালু হবে: তারানা হালিম

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, আগামী বছর এপ্রিল মাসের মধ্যেই দেশে ফোর জি চালু হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য অতিসত্ত্বর জায়গা বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। এছাড়াও উপস্থিত ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া (বড় মনির), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শিবলী সাদিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম. আনিছুর রহমান।

Share Button

     এ জাতীয় আরো খবর