March 31, 2026, 4:19 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

কক্সবাজারে প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক তানভীর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত

দিদারুল আলম সিকদার কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের প্রতিভা কোচিং সেন্টারের পরিচালক তানভীর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। শুক্রবার দিনদুপুরে কক্সবাজার শহরে এঘটনা ঘটে। কক্সবাজার পৌরসভার নির্বাচনী প্রচারনার বিরোধ নিয়ে এঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ২৯ জুন বাদ জুমা কক্সবাজার পি টি স্কুল সংলগ্ন এলাকায় একদল সন্ত্রাসী তানভীর হোছাইনকে উপূর্যপুরি ছুরিকাঘাত করে।নির্মমভাবে আহত তানভীর মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন তানভীরকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।সন্ত্রাসীদের ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কক্সবাজারের মেধাবী মুখ তানভীরের মৃত্যু হয় বলে জানা গেছে।নিহত তানভীর পি টি স্কুল এলাকার দক্ষিণ রুমালিরছড়ার সোলাইমানের কনিষ্ট পুত্র। নিহত তানভীর কক্সবাজার সরকারী কলেজ থেকে গণিত বিষয়ে অনার্স শেষ করে বর্তমানে চট্টগ্রাম সরকারী কলেজে গণিত বিষয়ে নিয়ে মাস্টার্সে অধ্যয়নরত। ইতোমধ্যে তানভীর কক্সবাজারে প্রতিভা কক্স নামে একটি কোচিং সেন্টার প্রতিষ্টা করেন।এ কোচিং সেন্টারের তিনি নিজেই পরিচালক।উল্লেখ্য যে,তানভীরের পরিবার ১৯৯১ সালের মহা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর মহেশখালীর ধলঘাটা থেকে কক্সবাজারে চলে আসে। ধলঘাটার বন জামিরা ঘোনা এলাকায় তাদের বাড়ী ছিল। তানভীর মহেশখালীর ধলঘাটার মান্যাবরও নাতী বলে সূত্রে জানায়।নিহত তানভীরের পরিবার সূত্রে জানা যায়,কক্সবাজার পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদের সাথে তানভীরের বড় ভাই নির্বাচনী প্রচারণায় গেলে এ বিষয় নিয়ে তানভীরের বড় ভাইয়ের সাথে কক্সবাজারের দক্ষিণ রুমালিরছড়ার বশরের পুত্র আবছার গ্রুপের প্রধান আবছারের সাথে বাক- বিতন্ডা হয়।এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তা-ধস্তি হলে এ সময় তানভীর এসে উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করে।এমনি এক মূহুর্তে বশরের পূত্র আবছার বাহীনির প্রধান আবছার তানভীরকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তানভীরের মৃত্যু হয়। কক্সবাজার সদর হাসপাতালে মেধাবী মুখ নিহত তানভীরকে দেখতে প্রচুর পরিমান মানুষের ভীড় লক্ষ্য করা গেছে।এ সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়।কক্সবাজার সদর মডডেল থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তানভীরের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর