March 23, 2026, 6:35 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

টেক্সাসে হাসপাতালে বিস্ফোরণে নিহত ১

টেক্সাসে হাসপাতালে বিস্ফোরণে নিহত ১

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি হাসপাতালে প্রাণঘাতী বিস্ফোরণে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্মকর্তারা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে গেইটসভেইল শহরের ওই হাসপাতালের নির্মাণাধীন একটি স্থাপনায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বিবিসি। সেখানে একটি বৈদ্যুতিক জেনারেটর বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। বিস্ফোরণের পর হাসপাতাল ও নিকটবর্তী নার্সিং হোম থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। বিস্ফোরণের পর গেইটসভিলের কয়েকটি এলাকার বিদ্যুৎ চলে যায় বলে প্রকাশিত খবরে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা ছবি ও ভিডিওতে ঘটনাস্থল কোরিয়েল মেমোরিয়াল হাসপাতাল থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রাথমিক প্রতিবেদনগুলোতে হাসপাতালটির নির্মাণাধীন নতুন একটি অংশে বিস্ফোরণটি ঘটেছে বলে জানানো হয়েছে। তদন্তকারীরা নির্মাণাধীন একটি বয়লার রুমে খোঁজ চালাচ্ছে বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।  কোরিয়েল কাউন্টির জরুরি ব্যবস্থাপনা সমন্বয়ক বব হারেল জানিয়েছেন, আহতদের কয়েকজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন এবং তাদের ডালাসের পার্কল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর