April 13, 2026, 11:00 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

যুবদল নেতা টুকুর মুক্তির দাবিতে ঘাটাইলে বিক্ষোভ মিছিল

সুমন মিয়া ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

mostbet

যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ও পৌর যুবদল।

মঙ্গলবার (২৬ জুন) বিকেলে উপজেলা যুবদলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল, সাবেক সহ-সভাপতি বিপ্লব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, জেলা ছাত্রদলের সহ-সম্পাদক টিটু, ঘাটাইল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ, রফিকুল ইসলাম রফিক ও ‍মফিজুল ইসলাম  সহ উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন সকালে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ও যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে টাঙ্গাইলে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। এদিন টাঙ্গাইল জেলা যুবদলের নেতৃত্বে জেলা সদর সহ প্রতিটি থানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা। সদর থানার মিছিলটি ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয় থেকে বের হলে পুলিশি বাধার মুখে সেখানে সমাবেশ করা হয়।

সদর থানা যুবদলের আহ্বায়ক কবীরুজ্জামান কবীরের সভাপতিত্বে সদস্য সচিব ইকবাল তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার রাসেদুল আলম ও সদস্য সচিব মাসুদ তালুকদার।

এসময় জেলার যুগ্ম-আহবায়ক মাহমুদ হাসান খান টিটন, সৈয়দ শাতিল, জাহিদ হোসেন মালা, ফরহাদ ফারুক, সজল তানভির, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা ফরিদুল ইসলাম মিল্টনসহ জেলা ও থানা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর