March 27, 2026, 2:19 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

রোহিঙ্গারা ভয়াবহ রোগ নিয়ে বাংলাদেশে এসেছে : নাসিম

রোহিঙ্গারা ভয়াবহ রোগ নিয়ে বাংলাদেশে এসেছে : নাসিম

 ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ভয়াবহ রোগ নিয়ে বাংলাদেশে এসেছে রোহিঙ্গারা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় নাসিম এই মন্তব্য করেন। ডিআরইউ ও লায়ন্স ক্লাব অব ঢাকার উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় নাসিম বলেন, রোহিঙ্গাদের আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। কিন্তু তারা সঙ্গে করে ভয়াবহ রোগ নিয়ে বাংলাদেশে এসেছে। আমরা চেষ্টা করছি যাতে এ রোগ বাংলাদেশে ছড়িয়ে না পড়ে। রোহিঙ্গাদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি শেখানো হচ্ছে, যাতে তারা জন্মনিয়ন্ত্রণ করতে পারে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নাসিম বলেন, আগামী নির্বাচনের আর মাত্র এক বছর বাকি আছে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। জনগণ যাকে ভোট দেবে, সেটাই আমরা মেনে নেব। জনগণের ওপর ভরসা রাখুন। সংবিধান অনুযায়ী আগামি নির্বাচন অনুষ্ঠিত হবে, শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। এটা একটা সেটেলড (নিষ্পত্তি হওয়া) বিষয়। এটা নিয়ে কথা বলে লাভ নেই। বিদেশিরাও একই কথা বলেছে। হরতালের বিরোধিতা করে নাসিম বলেন, এখন হরতাল মানুষ আর বিশ্বাস করে না। আমরাও যদি ভবিষ্যতে হরতাল দিই, তাহলেও মানুষ সমর্থন দেবে না। হরতাল করে কোনো লাভ নাই। ডিআরইউ সভাপতি শাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান।

Share Button

     এ জাতীয় আরো খবর