January 14, 2026, 12:23 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

ভিসা নিয়ে ভারতে এসে ব্যাংক ডাকাতি বাংলাদেশির

ভিসা নিয়ে ভারতে এসে ব্যাংক ডাকাতি বাংলাদেশির

এর আগে যতবার ভারতের কোনও অপরাধের সঙ্গে কোনও বাংলাদেশির নাম জড়িয়েছে, ততবারই সামনে এসেছে অনুপ্রবেশের অভিযোগ৷ তবে এবার বৈধ পথে ভারতে এসে ব্যাংক ডাকাতি করার অভিযোগে গ্রেফতার করা হল এক বাংলাদেশি নাগরিককে৷

mostbet

দুর্গাপুজোর সময় মহানগরীর একটি ব্যাংকে ডাকাতি করার সময় সে ভারতের ভিসা নিয়ে পাসপোর্ট-সহ এসেছিল৷ তার পর বৈধ উপায়ে এ দেশ ছেড়েছিল৷ কিছুদিন পর আবার বৈধ অনুমতি নিয়ে ভারতে আসতে গিয়ে সে ধরা পড়ল৷ কারণ, তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল৷ তার ভিত্তিতেই ভারতে প্রবেশের সময় তাকে গ্রেফতার করা হয়৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সফিকুল ইসলাম বাংলাদেশের খুলনার বাসিন্দা৷ গত মাসের শেষে সে বৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে৷ প্রথমে থাকতে শুরু করে মালদহে৷ সেখানে কয়েকটি ব্যাংকে ডাকাতির ছক কষে৷ কিন্তু তা সফল হয়নি৷ এর পর সেখান থেকে সফিকুল কলকাতায় চলে আসে৷ কলকাতায় এসে সে নিউ মার্কেটের একটি হোটেলে থাকতে শুরু করে৷ তার পর কলকাতার জওহরলাল নেহরু রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টার্গেট করে৷ ব্যাংকের আশপাশের রেকি করে৷ কোনদিক থেকে ব্যাংকে ঢুকলে কেউ টের পাবে না, সেটাও দেখে৷ এর পর আর ২৬ সেপ্টেম্বর রাতে জানলা কেটে ওই ব্যাংকে ঢোকে সে৷ তার পর প্রায় ১৮ ঘণ্টা ব্যাংকের মধ্যেই ছিল৷ ছুটি থাকায় তার কাজ করতেও সুবিধা হয়৷ ভল্ট ভেঙে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়৷

পুলিশের দাবি, তার কাছে বৈধ ভিসা থাকায় কেউ আর সন্দেহ করেনি। সেই কারণেই সে আর ধরা পড়েনি৷ ৩০ সেপ্টেম্বর ব্যাংক খোলার পর বিষয়টি সামনে আসে৷ অভিযোগ দায়ের হয়৷ তদন্ত শুরু করে পুলিশ৷ পরীক্ষা করা হয় ব্যাংক ও তার সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ৷ তা থেকেই পুলিশ জানতে পারে নিউ মার্কেটের কোন হোটেলে সে ছিল৷ সেখানে গিয়ে হোটেলের রেজিস্ট্রার চেক করে সফিকুলের হদিশ মেলে৷ আদালতের দ্বারস্থ হয়ে সফিকুলের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করায় পুলিশ৷

রবিবার দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ফের ভারতে আসছিল সফিকুল৷ এবারও সে বৈধভাবে আসছিল৷ কিন্তু লুক আউট নোটিশ জারি থাকায় তাকে সনাক্ত করে বিএসএফ৷ তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ মঙ্গলবার ধৃতকে ব্যাংকশাল আদালতে তোলে পুলিশ৷ বিচারক ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে৷ পুলিশের ধারণা, আবার কোনও অপরাধের ছকেই সফিকুল ফের ভারতে আসছিল৷

সূত্র :

Share Button

     এ জাতীয় আরো খবর