April 16, 2026, 1:40 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাশিয়াকে মাটিতে নামিয়ে আনলেন সুয়ারেজ-কাভানিরা

রাশিয়াকে মাটিতে নামিয়ে আনলেন সুয়ারেজ-কাভানিরা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক   

mostbet

 

প্রথম ম্যাচে ৫ গোল। দ্বিতীয়টিতে ৩। টানা দুই ম্যাচে অবিশ্বাস্য ৮ গোলের ইতিহাস গড়ে প্রথম দল হিসেবে ২০১৮ বিশ্বকাপ আয়োজক রাশিয়া উঠে গেল নক আউট পর্বে। চমকিত সবাই। ওদিকে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ‘এ’ গ্রুপ থেকে দুটি ম্যাচই জিতেছে ১টি করে গোলে। লাতিন ঐতিহ্যের সুয়ারেজ-কাভানিদের দল গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে বিশ্বকাপের বাস্তবতাটা বুঝিয়ে ছাড়ল স্বাগতিক রুশদের। সোমবার গ্রুপের শেষ খেলায় উরুগুয়ে ৩-০ গোলে জিতে রুশদের মাটিতে নামিয়ে আনল। এই গ্রুপের চ্যাম্পিয়ন হলো শতভাগ সাফল্যের উরুগুয়ে। দুই ম্যাচে জয় এবং একটি হারে রাশিয়া গ্রুপ রানার্স আপ।

ভোলগা নদীর কাছে অবস্থিত সামারায় অনুষ্ঠিত এই ম্যাচের প্রথম গোলটি করেছেন লুইস সুয়ারেজ। ১০ মিনিটে। এরপরের আত্মঘাতী। যেটি হয়েছে প্রথম দুই ম্যাচে ৩ গোল করে রুশ জাতীয় নায়ক হয়ে ওঠা দেনিস চেরিশেভের কারণে। ২৩ মিনিটে ২ গোল। প্রথমার্ধ শেষ হয় এভাবেই। তবে তার আগে ৩৬ মিনিটে রুশ ডিফেন্ডার ইগর স্মলনিকভ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাগায় ১০ জনের দলে পরিণত হয় আয়োজকরা। দ্বিতীয়ার্ধে লাতিনদের খুব তেড়েফুড়ে খেলতে দেখা যায়নি। তারপরও দুর্দান্ত ছিল তারা। উরুগুয়ের আরেক বিশ্বতারকা এডিসন কাভানি এবারের বিশ্বকাপে তার প্রথম গোলটি পেলেন। তবে তা একেবারে শেষ মুহূর্তে। ৯০ মিনিটে।

উরুগুয়ে শেষ ষোলর ম্যাচে ৩০ জুন সোচিতে খেলবে ‘বি’ গ্রুপের রানার্স আপের বিপক্ষে। আর রাশিয়া ওই ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের মুখোমুখি হবে ১ জুলাই, মস্কোতে।

Share Button

     এ জাতীয় আরো খবর