March 11, 2026, 1:32 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল রোববার ভোরে সলঙ্গা থানার হরিনচড়া বাজার এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী জানান। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতদের মধ্যে ছয়জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে;বাকীদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা নাদির হোসেন জানান, রাজশাহীর শিবগঞ্জ থেকে ঢাকাগামী এসপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপ ভ্যানের দুমড়ে মুচড়ে ১৭ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের মধ্যে ৪/৫ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয় বলে এ ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান। বাস ও পিকআপভ্যানটি আটক করা হয়েছে জানিয়ে ওসি জিলানী বলেন, একজনের লাশ থানায় রাখা হয়েছে। অপর একজনের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর