March 31, 2026, 1:49 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

মাদারগঞ্জে ছাত্রকে পিটিয়ে আহত

জামাল পুর প্রতিনিধিঃ
পারিবারিক কলহের জের ধরে জামালপুরের মাদারগঞ্জে এক স্কুল ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
জানাগেছে, উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের রুকনাই গ্রামের মিজানুর রহমান সাহাবুদ্দিন এর ছেলে ফজলে আজিম (১৫) ঝারকাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। পারিবারিক শত্রুতার জের ধরে গত বুধবার সকালে বাড়ি থেকে ঝারকাটা বাজারে যাওয়ার সময় রাস্তার মাঝে ফজলে আজিমকে একা পেয়ে একই গ্রামের মৃত আজাত মিয়ার ছেলে সাইম, সাদ্দাম, সেলিম, সামাদ, শাহ আলমসহ ৮/৯ জন তাকে পিটিয়ে আহত করে। বর্তমানে সে মাদারগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছে। তার মাথায় বড় ধরণের আঘাত রয়েছে। পিতা মিজানুর রহমান সাহাবুদ্দিন বাদী হয়ে ১০ জন কে আসমী করে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ সামাদ নামে এক আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর