April 16, 2026, 8:52 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি মন্ত্রণালয়ের গাড়িতে ফেন্সিডিল, অ্যাম্বুলেন্সে আড়াই মণ গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি মন্ত্রণালয়ের গাড়িতে ফেন্সিডিল, অ্যাম্বুলেন্সে আড়াই মণ গাঁজা

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

mostbet

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ কৃষি মন্ত্রণালয়ের গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স থেকে আড়াই মণ গাঁজা আটক করেছে পুলিশ। আখাউড়া থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, গতকাল সোমবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব গাড়ি ও মাদক জব্দ করা হয়। আটককৃতরা হলেন – উপজেলা রাজেন্দ্রপুর গ্রামের আবুল হোসেন (৪২) ও ছোটন মিয়া (৩৫)। ওসি মোশারফ বলেন, আজমপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিলসহ কৃষি মন্ত্রণালয়ের একটি ল্যান্ডক্রুজার গাড়ি জব্দ করা হয়। গাড়ির চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। গাড়িটি কে চালাচ্ছিলেন সে বিষয়েও কিছু বলতে পারেননি তিনি। একই সময় আমদাবাদ এলাকায় আরেকটি অভিযান চালানো হয় জানিয়ে তিনি বলেন, এখানে একটি অ্যাম্বুলেন্সসহ আবুল ও ছোটনকে আটক করা হয়। অ্যাম্বুলেন্সে ১৫০ বোতল ফেন্সিডিল ও ১০০ কেজি গাঁজা পাওয়া গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর