January 23, 2026, 7:53 pm

সংবাদ শিরোনাম
ভোটাধিকার ফিরিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা

মারাউইতে অভিযানের সমাপ্তি ঘোষণা ফিলিপাইনের

মারাউইতে অভিযানের সমাপ্তি ঘোষণা ফিলিপাইনের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

ফিলিপাইনের মারাউই শহরে আইএস সমর্থক সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের সমাপ্তি ঘোষণা করেছে দেশটির সরকার। পাঁচ মাসব্যাপী এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। বাস্তুহারা হয়েছেন প্রায় তিন লাখ। গতকাল সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই লড়াই সাম্প্রতিক সময়ে ফিলিপাইনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো। বিগত কয়েক সপ্তাহে শহরের অনেকটা অংশই নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলো সরকারি বাহিনী। কিছুসংখ্যক সেনা আত্মসমর্পণে অস্বীকৃতি জানানোয় তাদের হত্যা করা হয় বলে দাবি ফিলিপাইনের।

সোমবার একটি মসজিদ ও দুইটি ভবন থেকে ৪০ জন সেনা ও তাদের দুই স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। সকাল পর্যন্ত সেখানে গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন লোরেনজা বলেছেন, ফিলিপাইন সন্ত্রাসকে পরাজিত করেছে এবং তাদের অবকাঠামো ভেঙে দিয়েছে। তিনি বলেন, ফিলিপাইনে ও এই অঞ্চলে সন্ত্রাস থামিয়ে এশিয়ায় এটি ছড়িয়ে পড়া থেকে দমন করেছে ফিলিপাইন।

কর্তৃপক্ষ জানায়, পাঁচ মাসের এই লড়াইয়ে ৯২০ জঙ্গিকে হত্যা করেছে তারা। প্রাণ হারিয়েছে ১৬৫ সেনা ও পুলিশ। বেসামরিক নিহত হয়েছেন ৪৫ জন।

Share Button

     এ জাতীয় আরো খবর