সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সহধর্মীনি প্রফেসর নীলিমা চন্দ সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করায় ও পদাধিকার বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার হওয়ায় জেলা বাকবিশিস’র নেতৃবৃন্দ গতকাল সোমবার সন্ধায় তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না, সহ-সভাপতি প্রভাষক রামানুজ রায় সাজু, সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, অর্থ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, মহিলা সম্পাদক প্রভাষক সবিতা বীর ও সদস্য সহকারি গ্রন্থাগারিক স্বপন রায় প্রমূখ। নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার কর্মদক্ষতায় কলেজের হারানো একাডেমিক কার্যক্রম ফিরে আসবে এবং কলেজটি দেশের একটি মডেল উচ্চবিদ্যাপীঠে পরিণত হবে এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অধ্যক্ষ নীলিমা কলেজটিকে কাঙ্খিত লক্ষে পৌঁছানোর জন্য সুনামগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১২ জুন ২০১৮/ইকবাল