April 8, 2026, 11:19 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

আফগানিস্তানে দুই মসজিদে হামলায় নিহত ৭২

আফগানিস্তানে দুই মসজিদে হামলায় নিহত ৭২

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আফগানিস্তানে এক রাতে দুটি মসজিদে বোমা হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় কাবুলের পশ্চিমাংশে দাস্ত-ই-বারসি এলাকার ইমাম জামান শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত হন।

ঘণ্টাখানেকের ব্যবধানে দ্বিতীয় ঘটনাটি ঘটে গর প্রদেশের একটি সুন্নি মসজিদে, যেখানে অন্তত ৩৩ জন নিহত হন বলে রয়টার্সের তথ্য।

ইমাম জামান মসজিদে হামলার একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি লিখেছে, সেখানে আত্মঘাতী হামলাকারী প্রথমে নামাজে দাঁড়ানো শিয়া মুসলমানদের ওপর গুলি চালায় এবং পরে বোমায় বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে উদ্ধার তৎপরতা শুরু করে। হামলায় ঠিক কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানিয়েছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে অন্তত ৩৯ জনের লাশ সরিয়ে নেওয়া হয়েছে।

গর প্রাদেশিক পুলিশের মুখপাত্র ইকবাল নেজামির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় এক রাজনীতিবিদকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলায় ওই নেতাও নিহত হয়েছেন বলে প্রাদেশিক গভর্নরের ভাষ্য।

বিবিসি লিখেছে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে সংখ্যালঘু শিয়াদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, যার দায় স্বীকার করেছে আইএস।

তবে শুক্রবারের দুই হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

কাবুলেই গত অগাস্ট ও সেপ্টেম্বরে দুটি শিয়া মসজিদে হামলা হয়। তার আগে মে মাসে ট্রাক বোমা বিস্ফোরণে নিহত হয় অন্তত দেড়শ মানুষ, আরও চার শতাধিক মানুষ ওই ঘটনায় আহত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর