April 13, 2026, 5:28 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

টাকার খেলায় রোনালদোকে হটিয়ে শীর্ষে মেসি

টাকার খেলায় রোনালদোকে হটিয়ে শীর্ষে মেসি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ফুটবলারদের মধ্যে বিশ্বে সবচেয়ে ধনী কে? এমন প্রশ্নের উত্তরে গত দু’বার ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার তাকে হটিয়ে শীর্ষে জায়গা করে নিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন ফোবর্সের করা ১০০ শীর্ষ ধনী খেলোয়াড়ের তালিকায় অবশ্য মেসি দ্বিতীয়। এই তালিকায় শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের বক্সার ফ্লোয়েড মেওয়েদার। খেলা ও বিজ্ঞাপন থেকে তার মোট আয়ের পরিমাণ ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয়স্থানে থাকা আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা মেসি ১১১ মিলিয়ন আয় করেছেন। ১০৮ মিলিয়ন আয় করে শীর্ষ থেকে তিনে নেমে গেছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। ৯৯ মিলিয়ন মার্কিন ডলারে চতুর্থ অবস্থানে রয়েছে মিক্স মার্শাল আর্টের তারকা কনর ম্যাকগ্রেগর। ৯০ মিলিয়ন নিয়ে পঞ্চমস্থানে ব্রাজিল ও পিএসজি তারকা নেইমার।

Share Button

     এ জাতীয় আরো খবর