April 16, 2026, 5:47 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আলভেসের পায়ে সফল অস্ত্রোপচার

আলভেসের পায়ে সফল অস্ত্রোপচার

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

প্যারিসে ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেসের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে পিএসজি এই তথ্য নিশ্চিত করে। গত মে মাসে ফরাসি কাপের ফাইনালে লেস হারবিয়েরসের বিপক্ষে ডান হাঁটুতে পাওয়া চোটে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যান আলভেস। ২০১৮-১৯ মৌসুমের প্রথম অর্ধেকে খেলতে না পারারও শঙ্কা থাকছে ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারের। এর আগে গত মঙ্গলবার নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত, সমর্থকদের অস্ত্রোপচারের খবর জানান আলভেস। আমি সবাইকে তাদের প্রার্থনার জন্য ধন্যবাদ দিতে চাই। আমি কিছুক্ষণ আগে নিজেকে সেরে ওঠার প্রক্রিয়া শুরু করেছি। ঈশ্বরকে ধন্যবাদ সবকিছু ঠিকঠাক চলছে। চোটের কারণে রাশিয়া বিশ্বকাপ খেলা হচ্ছে না আলভেসের। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলা এই ডিফেন্ডারের অভাব রাশিয়ায় অনুভব করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Share Button

     এ জাতীয় আরো খবর