April 13, 2026, 4:33 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

স্মিথ টানা চারদিন চোখের পানি ফেলেছেন

স্মিথ টানা চারদিন চোখের পানি ফেলেছেন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কা-ে জড়িত ছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয় স্মিথ ও ওয়ার্নারকে এবং ৯ মাসের নিষেধাজ্ঞা দেয় ব্যানক্রফটকে।

তবে আঞ্চলিক ম্যাচ খেলার অনুমতি পেয়েছেন স্মিথ-ওয়ার্নার। নিজেদের ফিট রাখতে কানাডা টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগটা তাই হাতছাড়া করেননি তারা। সম্প্রতি সিডনিতে একটি সেবামূলক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ঘুরতে যান স্মিথ। অস্ট্রেলিয়া ও কানাডার ক্রিকেট সংক্রান্ত প্রকল্পে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ থেকে প্রাপ্ত অর্থ দান করার সিদ্ধান্তের কথা এ সময় জানান স্মিথ। পরে সাংবাদিকদের মুখোমুখি হলে ঘুরে ফিরে বল বিকৃতির ঘটনার কথা উঠে স্মিথের সামনে। সেখানে অংশ নিয়ে স্মিথ জানান, সেই ঘটনার পর তিনি খুবই ভেঙে পড়েছিলেন। টানা চারদিন কেঁদেছিলেন তিনি।

স্মিথ আরও জানান, ‘সত্যি কথা বলতে কী, ঘটনার পর চারদিন আমার কেঁদে কেঁদেই সময় কেটেছে। আমি মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলাম। তবে আমার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের পাশে পেয়ে আমি খুবই ভাগ্যবান। তাদের সঙ্গে সারা দিন কথা বলতাম। তারা এভাবে সময় দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন। আর সেটাই আবার ভাবনা চিন্তার অনেকটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

ক্যারিয়ারের এই কঠিন সময়ে যাদের পাশে পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ স্মিথ। আগামি বছরের ২৯ মার্চ নিষেধাজ্ঞা শেষে আবার আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর