January 21, 2026, 3:24 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

নতুন মতাদর্শ দিয়ে ক্ষমতা আরও সুসংহত করলেন শি

নতুন মতাদর্শ দিয়ে ক্ষমতা আরও সুসংহত করলেন শি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেসে চীনা জীবনধারার সঙ্গে সঙ্গতি রেখে মার্কসবাদ বিষয়ে নতুন চিন্তাভাবনা হাজির করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এর মাধ্যমে দল ও সরকারে শি নিজের শীর্ষস্থান আরও পোক্ত করলেন বলে ধারণা বিবিসির। গত বুধবার থেকে বেইজিংয়ে ৭ দিনের কংগ্রেস শুরু করেছে চীনে কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা এই পার্টি।কংগ্রেসেই পরের পাঁচ বছরের নেতৃত্ব ঠিক করবেন কমিউনিস্ট পার্টির (সিপিসি) নেতাকর্মীরা। গত কংগ্রেসে দলের শীর্ষ পদে আসা শি দায়িত্ব পাওয়ার পর থেকেই রাষ্ট্র এবং সিপিসির বিভিন্ন স্তরে নিজের কর্তৃত্ব জোরদার করেছেন। উদ্বোধনী ভাষণে তিনি বিশ্বমঞ্চে চীনের এখন কেন্দ্রীয় নেতৃত্ব নেওয়ার সময় বলেও মন্তব্য করেন। কংগ্রেসের শুরুর দিন থেকেই দলটির বেশ ক’জন শীর্ষ কর্মকর্তা তাদের বক্তব্যে ‘শি জিনপিংয়ের চিন্তাভাবনার’ কথা উল্লেখ করেন। এই বিষয়ে বিস্তারিত বলতে না পারলেও বিবিসি জানায়, মতাদর্শটি কংগ্রেসে গৃহীত হলে সিপিসির গঠনতন্ত্রেও পরিবর্তন আসবে। এটি হলে মাও জে দং ও দেং জিয়াওপিংয়ের পর শি হবেন দলটির তৃতীয় ‘তাত্ত্বিক নেতা’। দল ও রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হবেন তিনি। গত বৃহস্পতিবার সিপিসির অসংখ্য জ্যেষ্ঠ কর্মকর্তা কংগ্রেসে ‘চীনের চরিত্রের সঙ্গে সমন্বয় রেখে সমাজতন্ত্র বিষয়ে শি জিনপিংয়ের নতুন যুগের ভাবনা’র প্রশংসা করে বক্তব্য রাখেন। শি’র এই মতাদর্শে ১৪টি নীতি আছে বলে জানিয়েছেন তারা। যেখানে কমিউনিস্ট আদর্শের সঙ্গে সঙ্গতি রেখে চীনে গভীর ও পূর্ণাঙ্গ সংস্কার এবং মানুষ ও প্রকৃতির সঙ্গে সমন্বয় রেখে উন্নয়নের কথা বলা হয়েছে। এতে সেনাবাহিনীর ওপর জনগণের কর্তৃত্বের কথাও বলা হয়েছে। দুই হাজারেরও বেশি প্রতিনিধি নিয়ে ১৯তম এই কংগ্রেস আগামি সপ্তাহে শেষ হওয়ার কথা।

Share Button

     এ জাতীয় আরো খবর