February 11, 2026, 7:28 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

আইএস ঘাঁটি থেকে ইসরায়েল ও ন্যাটো নির্মিত অস্ত্র উদ্ধারের দাবি সিরিয়ার

আইএস ঘাঁটি থেকে ইসরায়েল ও ন্যাটো নির্মিত অস্ত্র উদ্ধারের দাবি সিরিয়ার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের একটি ঘাঁটি থেকে ইসরায়েল ও ন্যাটোর নির্মিত অস্ত্র উদ্ধারের দাবি করেছে সিরিয়া। দেশটির দেইর এজজর অঞ্চলে আল-মায়াদিন শহরের একটি ঘাঁটি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) সিরীয় সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। সেনা কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ইসরায়েলের নির্মিত ভারি, মাঝারি ও হালকা অস্ত্র রয়েছে। ন্যাটো, ইউরোপিয়ান ও পশ্চিমা দেশ নির্মিত মর্টার ও গোলাবারুদ রয়েছে।

মর্টার, গোলন্দাজ বাহিনীর জন্য ব্যবহৃত সরঞ্জাম, সাঁজোয়া যান ধ্বংস করার কাজে ব্যবহৃত ব্যাপক পরিমাণে গোলাবারুদ পাওয়া গেছে। এ ছাড়া, ন্যাটোর ৪০ কিমি পাল্লার একটি ১৫৫ এমএম ভারি কামান পাওয়া গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গ্লোবাল রিসার্চ জানায়, প্রায় ৮০০ মর্টার শেল, ১০ হাজার গুলিসহ মেশিন গান, ১৭ এমএম, ১৪ এমএম ও ৩০ এমএম মেশিন গানের গুলি, আরপিজি, ৩টি আরপিজি লঞ্চার ও বেশ কয়েকটি টেলি কমিউনিকেশন যন্ত্রপাতি। সূত্র: সানা, গ্লোবাল রিসার্চ।

 

Share Button

     এ জাতীয় আরো খবর