April 13, 2026, 5:15 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বাংলাদেশের মেয়েদের দারুণ জয় পাকিস্তানের বিপক্ষে

বাংলাদেশের মেয়েদের দারুণ জয় পাকিস্তানের বিপক্ষে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

যেন দুঃসময়ের মেঘ ফুঁড়ে এক চিলতে সোনা রোদের ঝলকানি। টানা হারের চক্রে থাকা বাংলাদেশের মেয়েরা অবশেষে ছিঁড়তে পেরেছে বলয়। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে।

মালেশিয়ায় মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

কুয়ালালামপুরে সোমবার পাকিস্তানকে ৯৫ রানে আটকে রেখে বাংলাদেশ জিতে যায় ১৩ বল বাকি রেখে। আগের দিন শ্রীলঙ্কার বিপক্ষে ৬৪ রান গুটিয়ে গিয়ে ম্যাচ হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের পথ গড়ে দিয়েছে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং। শুরু থেকে কখনোই গতি পায়নি পাকিস্তানের ইনিংস। উইকেটও পড়েছে নিয়মিত। ৫৭ রানে তারা যখন ৫ উইকেট হারায়, ইনিংসের তখন ১৪তম ওভার!

অভিজ্ঞ সানা মিরের অপরাজিত ২১ রান সেখান থেকে পাকিস্তানকে নিয়ে যায় একশর কাছে।

২৩ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার নাহিদা আক্তার। আগের দিন ১৩ রানে ৩ উইকেট নেওয়া খাদিজা তুল কবরা এদিন উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৩ রান। ১৮ রানে একটি উইকেট ফাহিমা খাতুনের।

বাংলাদেশের ব্যাটিংয়ের সাম্প্রতিক যা অবস্থা, তাতে এই রান তাড়াও শঙ্কার জায়গা ছিল যথেষ্টই। শুরুটা যথারীতি ছিল বাজে। আয়েশা রহমান ও ফারজানা হক ফিরে যান অল্প রানেই।

সেখান থেকেই দলকে জয়ের পথে নিয়ে যান এমন তিনজন, যাদের দিকে এমনিতে নজর থাকে কমই।

ওপেনার শামিমা সুলতানা করেছেন ৩৩ বলে ৩১। পাঁচে নেমে নিগার সুলতানা অপরাজিত ৩১ রানে। ফাহিমা খেলেছেন ১৯ বলে ২৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তাতেই ধরা দিয়েছে জয়। বেঁচে রইল ফাইনালের স্বপ্নও। ১ উইকেটের পর ২৩ রানের অপরাজিত ইনিংসে ম্যাচ সেরা ফাহিমা খাতুন।

 

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ২০ ওভারে ৯৫/৫ (নাহিদা ১৩, মুনিবা ৭, বিসমাহ ১১, জাভেরিয়া ১৮, নিদা ১৭*, কাইনাত ৩, সানা ২১*; জাহানারা ০/৮, সালমা ১/২৫, নাহিদা ২/২৩, খাদিজা ০/১৩, ফাহিমা ১/১৮, রুমানা ১/৬)।

বাংলাদেশ: ১৭.৫ ওভারে ৯৬/৩ (শামিমা ৩১, আয়েশা ৫, ফারজানা ২, নিগার ৩১*, ফাহিমা ২৩*; আনাম ১/৯, সানা ০/২০, নাশরা ১/১৮, বিসমাহ ০/৮, নিদা ১/২৮, কাইনাত ০/১১)।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ফাহিমা খাতুন

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর