February 10, 2026, 6:16 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব।

আমদানিকৃত ছবি আসছে না ঈদে

আমদানিকৃত ছবি আসছে না ঈদে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

এবার রমজানের ঈদে দেশের প্রেক্ষাগৃহে আসবে না ভারত থেকে আমদানি করা কোনো বাংলা ছবি। কারণ যৌথ প্রযোজনার ছবি ছাড়া কোনো ধরনের আমদানি করা ছবি ঈদসহ কোনো উৎসবে সিনেমা হলে প্রদর্শন করা যাবে না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন বলে জানিয়েছেন চলচ্চিত্রের একাধিক প্রযোজক। আর এই রায়ের ফলে আসছে ঈদে কলকাতার লোকাল প্রোডাকশনে নির্মিত ‘ভাইজান এলো রে’ এবং ‘সুলতান’ নামে দুই ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে। আদালতে আপিল আবেদনের পক্ষে ছিলেন এ এম আমিন উদ্দিন। আর রিটের পক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি, সঙ্গে ছিলেন মনিরুজ্জামান।

পরে মনিরুজ্জামান জানান, হাইকোর্টের আদেশের পর করা আপিলে কিছু সংশোধনী দিয়ে নিষ্পত্তি করেছেন আদালত। আদালত বলেছেন, যৌথ প্রযোজনায় করা সিনেমা প্রদর্শন করা যাবে, তবে আমদানি করা ছবি কোনো উৎসবে প্রদর্শন করা যাবে না। এর আগে হাইকোর্ট যৌথ প্রযোজনা ও আমদানি করা ছবি বাংলাদেশের উৎসবে মুক্তি দেয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল। চার সপ্তাহের মধ্যে তথ্যসচিব, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান ও তথ্য মন্ত্রণালয়ের উপসচিবকে (চলচ্চিত্র) রুলের জবাব দিতে বলা হয়। ঈদসহ বিভিন্ন উৎসবে বিদেশি ছবি প্রদর্শন করা যাতে না হয় এমন নির্দেশনা চেয়ে গত ৯ই মে হাইকোর্টে রিট দায়ের করেন নিপা এন্টারপ্রাইজের পক্ষে প্রযোজক সেলিনা বেগম। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক। এ রায়ের কথা জানার পর ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান জানান, বড় বাজেটের ছবি বা ভালো ছবির মুক্তিতে কোনো সময় লাগে না। ঈদে দর্শকরা ‘ভাইজান এলো রে’ না দেখতে পেলেও ‘সুপার হিরো’-তে থাকছে। এবারের রোজার ঈদে দর্শকরা ‘সুপার হিরো’-ছবিটি দেখতে পাবে বলে আশা করছি।  এ ছবিটিও বেশ বড় বাজেটের। এ ছবিটি নিয়েও আমি বেশ আশাবাদী। আর ‘ভাইজান এলো রে’ ছবিটি ঈদের পরে দর্শকরা দেখলেও সমস্যা নেই। কারণ, এটিও বেশ বড় বাজেটের একটি ভালো গল্পের ছবি। ঈদের পরে মুক্তি পেলেও দর্শকরা অবশ্যই ছবিটি পছন্দ করবেন। উল্লেখ্য, কলকাতার এসকে মুভিজের প্রযোজনায় জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খানের বিপরীতে কলকাতার শ্রাবন্তী ও পায়েল সরকার অভিনয় করেছেন। আর রাজা চন্দের পরিচালনায় ‘সুলতান’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার নায়ক জিৎ এবং বিদ্যা সিনহা মিম।

Share Button

     এ জাতীয় আরো খবর