March 17, 2026, 3:12 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

গাজার আহতদের চিকিৎসার জন্য সার্জন, রসদ পাঠাচ্ছে রেডক্রস

গাজার আহতদের চিকিৎসার জন্য সার্জন, রসদ পাঠাচ্ছে রেডক্রস

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

 

ইসরায়েলি বাহিনীগুলোর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে মারাত্মক আহতদের চিকিৎসার উদ্দেশ্যে গাজায় দুটি সার্জিক্যাল টিম পাঠানো হচ্ছে বলে জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)। ওই দুটি টিম পাঠানোর পাশাপাশি গাজা ভূখ-ের প্রধান হাসপাতালে একটি সার্জিক্যাল ইউনিটও স্থাপন করা হবে বলে গতকাল বৃহস্পতিবার জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা ত্রাণ সংস্থাটি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত ৩০ মার্চ থেকে গাজার ইসরায়েলি সীমান্ত বরাবর শুরু হওয়া ‘মার্চ অব রিটার্ন’বিক্ষোভে এ পর্যন্ত ১৩ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন আইসিআরসি-র মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিচালক রবার্ট মারদিনি। গাজার চিকিৎসা ব্যবস্থার ওপর পড়া অতিরিক্ত চাপ কিছুটা হলেও লাঘব করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।  ওই বিক্ষোভে এখন পর্যন্ত ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। ১৯৪৮ সালে শরণার্থী হওয়া লাখ লাখ মানুষকে ইসরায়েলের দখলে থাকা এলাকায় ফিরতে বাধা দেওয়ার প্রতিবাদে হামাসসহ বেশ কয়েকটি দল ও গোষ্ঠী এ বিক্ষোভের ডাক দিয়েছিল। বিক্ষোভের শুরুর দিন হিসেবে ৩০ মার্চকে বেছে নেওয়ার কারণ ১৯৭৬ সালের এই দিনে ভূমি দখলের প্রতিবাদ জানাতে গিয়ে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে ছয় ফিলিস্তিনি বিক্ষোভকারী নিহত হয়েছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর