March 11, 2026, 1:47 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

সাকিব ‘সমস্যা’ দেখছেন সেরা বোলার না থাকায়

সাকিব ‘সমস্যা’ দেখছেন সেরা বোলার না থাকায়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ দল দেরাদুনে গিয়ে অনুশীলনও সেরে নিয়েছে একদিন। সেই দলে ছিলেন না অধিনায়ক। ভারতের মাটিতেই লম্বা আইপিএল মৌসুম কাটিয়ে সাকিব আল হাসান ফিরেছেন মাত্র। একদিন বাড়তি অনুশীলনের চেয়ে তাই বিশ্রামটাই ছিল বেশি জরুরি। দলের সঙ্গে যোগ দিতে বৃহস্পতিবার সকালে রওনা হলেন অধিনায়ক। বলে গেলেন একটি দুর্ভাবনার কথাও। আফগানিস্তান সিরিজে যে পাচ্ছেন না দলের সেরা বোলারকে!

বাংলাদেশ দল ভারতে যাওয়ার আগের দিন পায়ের আঙুলের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টিতে মুস্তাফিজের চারটি ওভার অধিনায়কের অনেক বড় ভরসার জায়গা। চারটি ওভার নিয়ে অনেকটা নিশ্চিন্ত থাকাই শুধু নয়, বোলিং আক্রমণের পরিকল্পনাও সাজানো হয় এই বাঁহাতি পেসারকে ঘিরে।

সেই পরিকল্পনায় ধাক্কা লেগেছে মুস্তাফিজের চোটে, অধিনায়কের অকপট স্বীকারোক্তি। তবে বরাবরই ইতিবাচক সাকিব এটিকে দেখছেন অন্যান্যের জন্য বড় সুযোগ হিসেবে।

“স্বাভাবিক ভাবেই একটু সমস্যা হবে। সে আমাদের দলের সেরা টি-টোয়েন্টি বোলার। তাকে ছাড়া কাজটা একটু কঠিন হবেই।”

“তবে ওর না থাকা কিন্তু অন্যান্যের জন্য একটি সুযোগ। ওর বদলে যে সুযোগ পাবে, সে যেন তা ভালো ভাবে কাজে লাগাতে পারে। আমি মনে করি, অন্য কারও জন্য নিজেকে মেলে ধরার বড় সুযোগ এটি।”

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানকে আগেই ফেভারিট মেনে নিয়েছেন সাকিব। তবে নিজেদের সম্ভাবনারও কমতি দেখছেন না। অধিনায়ক ভালো করতে চান সিরিজের শুরুটা।

“আমরা চেষ্টা করব প্রতিটি ম্যাচ ধরে এগোনোর। প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো শুরু করতে পারি, তাহলে মোমেন্টাম আমাদের পক্ষে থাকবে। পরের দুই ম্যাচ তখন আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে।”

অধিনায়কের সঙ্গে এদিন ভারতে রওনা হয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও। মুস্তাফিজকে হারানোর আক্ষেপ শোনা গেল তার কণ্ঠেও।

“অবশ্যই ওকে মিস করব আমরা। এই সংস্করণে আমাদের নিয়মিত বোলার ও। মাত্রই আইপিএল খেলে এসেছিল, ভারতে সেই অভিজ্ঞতা কাজে লাগত। সেটা মিস করব।”

“তার পরও আশা করি অন্যরা ভালো করবে। দল খুব ভালো অবস্থানে আছে। গতকাল ওখানে ওরা অনুশীলন করেছে আশা করি সিরিজটায় আমরা ভালো করব।”

Share Button

     এ জাতীয় আরো খবর