March 20, 2026, 4:01 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা খুনে ছেলের ৩ বন্ধু গ্রেফতার

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা খুনে ছেলের ৩ বন্ধু গ্রেফতার

ডিটেকটিভ নিউজ ডেস্ক               

 

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা খুনের ঘটনায় তার ছেলের তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে টানা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পিবিআই কর্মকর্তারা বলছেন, এই তিনজন খুনের সঙ্গে ‘সরাসরি জড়িত। গ্রেফতার তিনজনের মধ্যে একজন ১৮ বছর বয়েসী জয় নগরীর একটি কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। অন্য দুইজন ১৬ বছর বয়েসী। তারা মাধ্যমিক শ্রেণির ছাত্র। গত রোববার সকালে নগরীর বন্দর থানা সল্টগোলা ক্রসিং এলাকার নিজ বাসা থেকে রূপালী ব্যাংক কর্মকর্তা সজল নন্দীর গলা কাঁটা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকা-ের পর সজলের ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন। বন্দর থানা পুলিশের পাশাপাশি পিবিআই মামলার ছায়া তদন্ত শুরু করে। তদন্তে সজল নন্দীর স্কুলপড়ুয়া ছেলের বন্ধুদের সম্পৃক্ততা পাওয়া যায় বলে জানিয়েছেন পিবিআইর পরিদর্শক সদ্বীপ দাশ। তিনি বলেন, হত্যাকা-ের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের আমরা গ্রেফতার করেছি। কী কারণে সজলকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পিবিআই। অভিযান চলছে, পুরোপুরি শেষ হলে বিস্তারিত জানানো হবে বলেন সদ্বীপ।

Share Button

     এ জাতীয় আরো খবর