March 15, 2026, 5:22 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

সিনেমায় একসঙ্গে কাক্সিক্ষত দম্পতি

সিনেমায় একসঙ্গে কাক্সিক্ষত দম্পতি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

২০১৬ সালে প্রেমে সিলমোহর দিয়ে বিয়ে করেন বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার। সিনেমার চাইতে নিজেদের ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করতেই বেশি আগ্রহ দেখা গেছে তাদের মধ্যে। করণের হাতে সিনেমা থাকলেও হাত গুটিয়ে বসে ছিলেন বিপাশা। কিন্তু এবার বড় পর্দায় ফিরছেন তিনিও। একা নন, স্বামীর সঙ্গেই সিনেমায় দেখা দেবেন নায়িকা। বলিউডের অন্যতম কাক্সিক্ষত দম্পতি তারা। বিয়ের পর বিপাশা ব্যস্ত ছিলেন নিজের ব্যক্তিগত জীবন নিয়েই। মাঝেমধ্যে ফটোশুট আর ইনস্টাগ্রামে ছবি দেওয়ার কাজেই মন দিয়েছিলেন অভিনেত্রী। তবে এবার বছর তিনেক পর বড় পর্দায় ফিরছেন তিনি। খুব শিগগিরই জুটি বাধছেন স্বামী করণের সঙ্গেই। বিক্রম ভাটের আগামি সিনেমা ‘আদাত’-এর মাধ্যমে পর্দায় ফিরছেন বিপাশা বসু ও করণ সিং গ্রোভার।

মুম্বাই মিরর সূত্রের খবর, সিনেমায় নায়কের চরিত্রে করণ সিং গ্রোভারকে ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। জুন মাস থেকেই শুরু হচ্ছে শুটিং। চিত্রনাট্য লিখছেন করণ-বিপাশা অভিনীত ২০১৫ সালের ‘অ্যালোন’ সিনেমার পরিচালক ভূষণ প্যাটেল। তিনি নিজেই এই ছবিতে তার চিত্রনাট্য লেখার খবরের কথা জানিয়ে লন্ডনে গিয়েছেন চিত্রনাট্য চূড়ান্ত করার জন্য।

বিক্রম ভাটের ‘আদাত’ সিনেমাটির সম্পূর্ণ শুটিংই হবে লন্ডনে। মে মাসেই শুটিং শুরু হওয়ার কথা থাকলেও শুটিং ৭ জুন থেকে শুরু হবে। বিপাশা এই মুহূর্তে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন। অপরদিকে করণ ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘৩ দেব’ সিনেমার প্রচারণায়।

Share Button

     এ জাতীয় আরো খবর