March 14, 2026, 11:57 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

‘কলঙ্ক’ ছবিতে যে রূপে মাধুরী

‘কলঙ্ক’ ছবিতে যে রূপে মাধুরী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘দেবদাস’-এর পর ‘কলঙ্ক’ ছবিতে আবারও বাইজির ভূমিকায় দেখা যাবে ড্যান্স কুইন মাধুরী দীক্ষিতকে। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিটির সেট থেকে তোলা মাধুরীর বেশ কিছু ছবি। যেখানে মাধুরীকে দেখা গেছে ছবির চরিত্র অনুযায়ী সাজপোশাক পরে আছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, ছবিতে মাধুরীকে দেখা গেছে কালো রঙের পোশাকে। এ ছাড়া কানে ভারী গহনা ও টিকলি ছিল মাধুরীর মাথায়। ছবিটিতে মাধুরীর চরিত্র সম্পর্কে বলতে গিয়ে ছবিটির একটি সূত্র জানায়, ‘ছবিতে একজন বাইজির চরিত্রে দেখা যাবে মাধুরীকে। দেবদাসের পর আবারও এমন চরিত্রে ধরা দেবেন মাধুরী। তবে কলঙ্কের চরিত্রটি চন্দ্রমুখী থেকে আলাদা।’ এই চরিত্রেই অভিনয় করার কথা ছিল প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর। তবে তাঁর হঠাৎ মৃত্যু থমকে দিয়েছিল ছবিটির কাজ। ছবির প্রযোজক করণ জোহর ‘কলঙ্ক’ ছবির কাজই বন্ধ করে দিতে চেয়েছিলেন। পরে এগিয়ে আসেন মাধুরী দীক্ষিত। রাজি হন শ্রীদেবীর পছন্দ করা চরিত্রে অভিনয় করতে। মাধুরী ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর ও সঞ্জয় দত্তের মতো একঝাঁক বলিউড তারকা। ২০১৯ সালের ১৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

 

Share Button

     এ জাতীয় আরো খবর