March 17, 2026, 3:23 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

দশ বছরের ছোট নিকের সঙ্গে প্রেম করছেন প্রিয়াঙ্কা!

দশ বছরের ছোট নিকের সঙ্গে প্রেম করছেন প্রিয়াঙ্কা!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

হলিউডে জোর গুঞ্জন চলছে, প্রেম করছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তাঁর প্রেমিকের নাম নিক জোনাস। পেশায় অভিনেতা-গায়ক নিকের সঙ্গে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। এমনটাই খবর বেরিয়েছে আমেরিকার সংবাদ মাধ্যমে। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি স্টেডিয়ামে বেসবল খেলা দেখতে যান প্রিয়াঙ্কা-নিক। দু’জনের স্টেডিয়ামে ঢোকার মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ফেলেন এক ভক্ত। পরে টুইটারে সেই ছবি দিতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। গুঞ্জন শুরু হয় দু’জনের সম্পর্ক নিয়ে। এছাড়াও নানা জায়গায় একসঙ্গে দেখা গেছে দু’জনকে। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা। সোশাল সাইটেও সেই ছবি দিয়েছেন নিক। যদিও একবছর আগেই দু’জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু কেউই মুখ না খোলায় তা ধামাচাপা পড়ে যায়। কিন্তু সম্প্রতি দু’জনের সম্পর্ক নিয়ে হলিউডে শুরু হয়েছে আলোচনা। তাঁর চেয়ে ১০ বছরের ছোট নিকের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন ৩৫ বছরের প্রিয়াঙ্কা।

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর