March 8, 2026, 12:59 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

‘সঞ্জু’র ট্রেলারে সঞ্জয়রূপে অনবদ্য রণবীর

‘সঞ্জু’র ট্রেলারে সঞ্জয়রূপে অনবদ্য রণবীর

pin up pinup

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

জেল ফটক দিয়ে বেরিয়ে এলেন সঞ্জয় দত্ত! আসলেই কি তিনি বের হলেন? এক ঝটকায় মানুষটাকে সঞ্জয় দত্তই মনে হবে। কিন্তু ভুল ভাঙবে তিনি ক্যামেরার সামনে এগিয়ে এলে। আরেÑ এ যে রণবীর কাপুর! প্রথম টিজার প্রকাশের পর এভাবেই চমকে দিয়েছিলেন সঞ্জয় চরিত্রে রণবীর কাপুর। এবার ট্রেলার প্রকাশের পর আরও অনবদ্য এই নায়ক। বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের বৈচিত্রময় জীবন নিয়ে নির্মিত ছবি ‘সঞ্জু’ মুক্তি পাবে ২৯ জুন। তার আগে গতকাল ফক্স স্টার ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো ৩ মিনিটের লম্বা ট্রেলার।

এতে সঞ্জয়ের জেল, হাসপাতাল, অন্ধকার জগৎ ও ব্যক্তিগত জীবন তুলে আনা হয়েছে। বিভিন্ন দৃশ্য বলছে জীবনের বিপদ, পতন, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ নিজের প্রথম ছবি মুক্তির দুদিন আগে মায়ের মৃত্যুশোক এবং বাবার সঙ্গে সম্পর্ক; সবকিছুই থাকছে ছবিটিতে। ছবিটি পরিচালনা করছেন বিখ্যাত পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া। ‘থ্রি ইডিয়টস’, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্নাভাই’ ও ‘পিকে’ পরিচালনা করে বলিউডে আলাদা সুনাম কুড়িয়েছেন রাজকুমার হিরানি। তাই ‘সঞ্জু’ নিয়ে সবার প্রত্যাশা আকাশচুম্বী। তার ওপর সঞ্জয় দত্তের জীবন। ছবিটিতে সঞ্জয়ের মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, বাবা সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়াল এবং সঞ্জুর বর্তমান স্ত্রী মান্যতা হিসেবে থাকছেন দিয়া মির্জা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকেও।

 

Share Button

     এ জাতীয় আরো খবর