February 10, 2026, 6:09 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব।

বিড়ম্বনায় জাহ্নবী

বিড়ম্বনায় জাহ্নবী

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

খ্যাতি থাকলে, তার বিড়ম্বনাও থাকে। এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। সমপ্রতি একটি ক্যাফে থেকে বেরুনোর সময়ে তাকে অনেক ছেলেমেয়ে ঘিরে ধরে। বয়স তাদের সাত-আট থেকে চৌদ্দ-পনেরোর মধ্যে। তাকে দেখে শিশুদের ভালোবাসা ও উচ্ছ্বাসে প্রথমটায় ভালো লাগলেও, আস্তে আস্তে অস্বস্তি বোধ করতে থাকেন জাহ্নবী। প্রথমে জাহ্নবী কয়েকজনের সঙ্গে হেসে হাত মিলিয়েছিলেন।

কিন্ত পরে তারা জাহ্নবীকে এমন ভাবে ছুঁতে থাকে, যার ফলে অভিনেত্রী অস্বস্তি বোধ করেন। অবশেষে দেহরক্ষীরা তাকে সামলে গাড়ি পর্যন্ত নিয়ে যান। জানা গেছে, ওই এলাকারই কোনো কলোনির ছেলেমেয়েরা জাহ্নবীকে ঘিরে ধরেছিল। কিছুদিন আগে সুস্মিতা সেনও ভিড়ের মধ্যে একটি ১৫ বছরের ছেলের অসভ্যতার শিকার হয়েছিলেন বলে জানিয়েছিলেন। প্রসঙ্গত, ‘ধড়ক’ ছবির কাজ চলাকালীনই মাকে হারিয়েছেন জাহ্নবী। তার পর মায়ের মৃত্যুর শোক থেকে বেরিয়ে সেই ছবির কাজে মন দিয়েছেন তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর