April 13, 2026, 12:42 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

তরুণ রাসুলি বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দলে

তরুণ রাসুলি বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান দলে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে নজর কেড়েছিলেন দারবিশ রাসুলি। এরপর প্রথম শ্রেণির ক্রিকেটেও শুরুটা হয়ছে অবিশ্বাস্য। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে খেলেছেন ১৫৪, ২৪৯ ও অপরাজিত ২০০ রানের ইনিংস। সেই প্রতিভা আর পারফরম্যান্সের পুরস্কার মিলল। ১৮ বছর বয়সী ব্যাটসম্যান জায়গা পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আফগানিস্তান দলে।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আফগান নির্বাচকরা জোর দিয়েছেন তারুণ্যে। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের যে স্কোয়াড, সেখান থেকে মাত্র ৫ জন আছেন বাংলাদেশের বিপক্ষে দলে।

অধিনায়ক আসগর স্টানিকজাই, অলরাউন্ডার মোহাম্মদ নবি, ওপেনার মোহাম্মদ শাহজাদ, দুই স্পিনার মুজিব উর রেহমান ও রশিদ খানসহ শীর্ষ ক্রিকেটারদের প্রায় সবাই অবশ্য আছেন। চোটের কারণে নেই পেসার দওলত জাদরান। প্রায় ১৫ মাস পর ফিরেছেন ব্যাটসম্যান নাজিব তরাকাই।

আগামী ৩, ৫ ও ৭ জুন দেরাদুনে হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি তিনটি।

টি-টোয়েন্টির আফগানিস্তান দল: আসগর স্টানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, মুজিব উর রেহমান, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, শফিকুল্লাহ, দারবিশ রাসুলি, মোহাম্মদ নবি, রশিদ খান, গুলবদন নাইব, করিম জানাত, শরাফুদ্দিন আশরাফ, শাপুর জাদরান, আফতাব আলম।

Share Button

     এ জাতীয় আরো খবর