March 7, 2026, 11:36 pm

pin up pinup
সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বড়াইগ্রামে শিশু ও নারী উন্নয়ন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধে কর্মশালা

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের বড়াইগ্রামে শিশু ও নারী উন্নয়ন, যৌতুক, বাল্যবিবাহ, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক বিকাশ এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক বক্তব্য রাখেন। বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য রাখেন ইউএনও আনোয়ার পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা সামিউল হক। কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, নারীনেত্রী, সাংবাদিক, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
প্রাইভেট ডিটেকটিভ/৩০মে২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর