March 15, 2026, 4:58 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

ব্যস্ততায় সাবিলা

ব্যস্ততায় সাবিলা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

গত বছরের তুলনায় এবারের ঈদুল ফিতর উপলক্ষে বেশি নাটক ও টেলিফিল্মে কাজ করছেন অভিনেত্রী সাবিলা নূর। প্রায় প্রতিদিনই এখন তিনি কোনো না কোনো নাটক বা টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে এই ভীষণ ব্যস্ততার মধ্যে আজকের দিনটাই তিনি কাজে বিরতি টেনেছেন। কারণ আজ তার জন্মদিন। সাবিলা নূর বলেন, বছরের এই একটা দিন আমি আমার মতো করে একান্তে কাটাতে চাই। বাবা, মা, বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দে কাটাতে চাই।

তাই এই দিনে কোনো কাজ রাখি না আমি। যথারীতি আজও কাজ রাখিনি। সাবিলা নূর এরইমধ্যে শেষ করেছেন জাকারিয়া শৌখিনের ‘বাতাসে কান পেতে রাখো’ নাটকের কাজ। আজ তার জন্মদিন হলেও আগামীকাল সাবিলা নূর ইমরাউল রাফাতের নির্দেশনায় তৌসিফের বিপরীতে একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন। এবারের ঈদে সাবিলা নূরকে সকাল আহমেদ, সাগর জাহান, ইমরাউল রাফাত, মাবরুর রশীদ বান্নাহ, জাকারিয়া শৌখিন, মেহেদী হাসান জনি, পলক হাসান, রাহাত মাহমুদ, রূপক বিন রউফসহ আরো ক’জন নাট্যনির্মাতার নাটক টেলিফিল্মে দেখা যাবে।

সাবিলা নূর বলেন, আগে আমাকে বিভিন্ন নাটক টেলিফিল্মে খুব রাগী কিংবা সবসময়ই বকা ঝকা করি এমন চরিত্রে দেখা যেত। এবার আমার কাছে আসার স্ক্রিপ্টগুলোতে এই ধরনের চরিত্র এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এর বাইরের চরিত্রগুলোতে অভিনয় করার চেষ্টা করেছি। যেসব চরিত্রে নিজের অভিনয়কে প্রকাশের সুযোগ থাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর