March 14, 2026, 11:59 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

প্রথম অংশের শুটিং শেষ করলেন অপু

প্রথম অংশের শুটিং শেষ করলেন অপু

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

অনেকদিন পর ঢালিউডের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস নতুন ছবির জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন। ছবির নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। গত সপ্তাহের শুরুতে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় রাজধানীর প্রিয়াঙ্কা শুটিং হাউজে এ ছবির দৃশ্যধারণের কাজে অংশ নেন ছবির নায়ক বাপ্পি চৌধুরী। এরপর ছবির কাজে অংশ নেন অপু বিশ্বাস। এরইমধ্যে প্রথম অংশের শুটিং শেষ করেছেন বলে জানান অপু বিশ্বাস। তিনি বলেন, ছবির কাজটি বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।

বহুদিন পর ক্যামেরার সামনে কাজ করে ভালোই লেগেছে। ছবিতে আমার চরিত্রের নাম থাকছে ঈশানা। মা-বাবার আদর পাওয়া একটি মেয়ের চরিত্র। কিন্তু ভীষণ জেদি একটা মেয়ে। এরইমধ্যে প্রথম অংশের কাজ এফডিসিতে শেষ হয়েছে। এ ছবিতে বাপ্পির চরিত্রের নাম থাকছে আবীর। ভীষণ চতুর একটা ছেলের চরিত্রে অভিনয় করছেন তিনি। জুনের প্রথম সপ্তাহে বা ঈদের পর এ ছবির দ্বিতীয় অংশের কাজ শুরু হবে। পরিচালক দেবাশীষ বিশ্বাস জানান, তারা দু’জনই ভালো অভিনয়শিল্পী। দুজনের বোঝাপড়া চমৎকার। মানিয়েছে বেশ ভালো। নতুন জুটি হিসেবে কোনো জড়তা ছিল না। আশা করছি, দর্শক ছবিটি পছন্দ করবেন।

২০০১ সালে মুক্তি পাওয়া ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তির পর বেশ জনপ্রিয়তা পায়। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন সে সময়ের আলোচিত জুটি শাবনূর ও রিয়াজ। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি ছিল ‘শ্বশুরবাড়ির ভেতরের নানা ঘটনা নিয়ে। কিন্তু এই ছবিটি হচ্ছে শ্বশুরবাড়ির বাইরের বিভিন্ন ঘটনা নিয়ে। শ্বশুরবাড়িতে ঢোকার জন্য নানা ঘটনা নিয়ে ছবির গল্প সাজানো- এমনটাই জানান ছবির নির্মাতা।

Share Button

     এ জাতীয় আরো খবর