February 10, 2026, 5:27 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

ঠাকুরগাঁয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৭ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ

ননী গোপাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাকালীন সময় নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন ফান্ডের প্রায় ২৭ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন একজন শিক্ষক-বিষয়টি আশ্চর্যজনক মনে হলেও ঠিক এমনটাই ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ দৌলতপুর এস কে বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। ঘটনাটি এতোদিন ধামাচাপা থাকলেও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি দায়িত্ব গ্রহণকালে হিসেব-নিকেশ বুঝে নেওয়ার সময় তা জানাজানি হয়ে যায়।কেননা সে সময় ২৬,৭০,০৭০(ছাব্বিশ লক্ষ সত্তর হাজার সত্তর) টাকার কোন সঠিক হিসাব দেখাতে পারেনননি অভিযুক্ত শিক্ষক মো: আখতার হোসেন। এদিকে দৌলতপুর এস কে বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক সাতাশ লক্ষ টাকা আত্মসাতের ঘটনায় কোন সুরাহা না পেয়ে সঠিক বিচারের আশায় জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুস শহিদ বাবু। তিনি বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর এস কে বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণকালে বিদ্যালয়ের হিসাব-নিকাশ বুঝে নেওয়ার সময় দেখা যায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকাকালীন সহকারি শিক্ষক মো: আখতার হোসেন বিভিন্ন সময় বিদ্যালয়ের ফান্ড হতে ২৬ লক্ষ সত্তর হাজার সত্তর টাকা খরচ করেছেন যার সঠিক কারণ ও হিসেব তিনি দেখাতে পারেননি। আমি বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। আশাকরি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে জেলা প্রশাসক মহোদয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মো: আখতার হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি যা কিছু করেছি সাবেক সভাপতির নির্দেশে করেছি।এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। এদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষকের ২৭ লক্ষ টাকা আত্মসাতের ঘটনাটি জানাজানি হওয়ার পর বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর