March 22, 2026, 8:01 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়া থেকে এসেছে আরও ২০ টন ত্রাণ

রোহিঙ্গাদের জন্য ইন্দোনেশিয়া থেকে এসেছে আরও ২০ টন ত্রাণ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মিয়ানমারে দমন-পীড়নের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও দুটি উড়োজাহাজে প্রায় ২০ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া। গতকাল সোমবার সকাল ১০টা এবং বেলা সোয়া ১১টায় উড়োজাহাজ দুটি ত্রাণ নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। এ নিয়ে মোট আটটি চালানে রোহিঙ্গাদের জন্য প্রায় ৭৭ মেট্রিক টন ত্রাণ পাঠাল ইন্দোনেশিয়া। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান গতকাল সোমবার সকালে বিমানবন্দরে বাংলাদেশের পক্ষে ত্রাণের চালান বুঝে নেন। তিনি বলেন, সকাল ১০টায় আসা চালানে লুঙ্গি, জেনারেটর, ফ্যামিলি কিটস এবং বিভিন্ন ধরনের খাবার পাঠানো হয়েছে। পরের চালানে এসেছে বিস্কুট, নারকেল তেল ও লুঙ্গি। সোমবারের পাঠানো দুটি চালানসহ এখন পর্যন্ত পাঁচটি দেশ থেকে মোট আড়াইশ মেট্রিক টন ত্রাণ চট্টগ্রামে পৌঁছেছে। এর মধ্যে ভারত দুটি বিমানে ১০৭ টন, ইন্দোনেশিয়া আটটি বিমানে ৭৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন এবং মালয়েশিয়া একটি বিমানে ১২ টন ত্রাণ পাঠিয়েছে। ১৪ অগাস্ট ইন্দোনেশিয়ার পাঠানো প্রথম দুটি চালানে ২০ টন ত্রাণের মধ্যে চাল, তাঁবু, কম্বল ও শুকনো খাবার ছিল। পরদিন ১৫ অগাস্ট আসা দুটি চালানে ছিল কম্বল, চিনি, কাপড়, পানির ট্যাংক, ফ্যামিলি কিটস ও ১০ মেট্রিক টন চাল। ১৬ অগাস্ট আরও দুটি চালানে চাল, কম্বল, তাঁবু, শুকনো খাবার, তৈরি খাবার মিলিয়ে আরও ২০ মেট্রিক টন ত্রাণ পাঠায় ইন্দোনেশিয়া। রোহিঙ্গাদের জন্য ভারত থেকে মোট সাত হাজার টন ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা। এছাড়া ইরান থেকে আরও ৫০ টন ত্রাণ নিয়ে একটি উড়োজাহাজ দু-তিন দিনের মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর