April 16, 2026, 9:18 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কমলগঞ্জে অতিরিক্ত রক্ত ক্ষরণে মায়ের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধিঃ

mostbet

কমলগঞ্জে নিজ বাড়িতে এক মায়ের প্রসব করানোর পর গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত ব্যবস্থা গ্রহন না করে সময় ক্ষেপন করায় মায়ের মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করছেন। আজ ২৬ মে সকাল সাড়ে ৮টায় আলীনগর ইউনিয়নের আলীনগর বস্তিতে প্রসব হলে সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মায়ের মৃত্যু ঘটে। জানা যায়, আলীনগর বস্তির মশ্বব আলীর স্ত্রী রিমা বেগম (৩০)-এর প্রসব ব্যথা শুরু হলে শনিবার সকাল সাড়ে ৮টায় তার বাড়িতেই প্রসব করানো হয়। বাড়িতে প্রসবের পর রিমার অতিরিক্ত রক্ত ক্ষরণ শুরু হলে তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে জুরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী আক্রাম আলী রোগীর অবস্থা দেখে ফোনে আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সাজেদুল কবিরকে আসার অনুরোধ জানান। তিনি সাথে সাথে রোগীর স্বজনদের বলেন, এ রোগীকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: সাজেদুল কবির এসে পরীক্ষা করে দেখেন রোগী (রিমা বেগম) মারা গেছেন। মৃতঃ গৃহবধূ রিমা বেগমের ভাশুর আশ্বাফ আলী অভিযোগ করে বলেন- বাড়িতে প্রসব করানো হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার চিকিৎসা সেবা দিকে বিলম্বের কারণে তার মৃত্যু হয়েছে।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর