February 10, 2026, 5:59 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

আনুশকাকে কখনও মেনে নেবে না প্রভাসের পরিবার

আনুশকাকে কখনও মেনে নেবে না প্রভাসের পরিবার

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে, দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠির প্রেমের গুঞ্জন। মাঝে শোনা গিয়েছিলো, রূপালি পর্দার জনপ্রিয় এই জুটি খুব শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। কিন্তু বিয়ে তো দূরের কথা প্রভাসের নাকি প্রেমও করতে মানা। আর এমন খবরে রীতোমতো চমকে গেছেন প্রভাস-আনুশকার ভক্তরা। এ প্রসঙ্গে প্রভাসের একটি ঘনিষ্ঠসূত্র বলেন, ‘প্রভাস যদি আনুশকা অথবা অন্য কোনো মেয়েকে পছন্দ করে বিয়ে করেন তাহলে তার মা-বাবা অথবা পরিবারের সদস্যরা কখনও মেনে নেবেন না। প্রভাস খুবই রক্ষণশীল একটি পরিবার থেকে এসেছেন। তার পরিবার কখনই প্রেমের ব্যাপারটি মানবেন না।’

ওই সূত্র আরও বলেন, ‘প্রভাস-আনুশকার মাঝে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু তারা কখনই তাদের এ বন্ধুত্ব গভীর হতে দেবেন না। কারণ তারা ভালো করেই জানেন এর কোনো ভবিষ্যৎ নেই। প্রভাসের পরিবার এটি মানবে না। প্রভাস কখনই তার বাবা ও চাচার কথার বাইরে যাবেন না। তিনি পরিবারের পছন্দ মতোই বিয়ে করবেন।’ কিছুদিন আগে আনুশকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রভাস বলেছিলেন, ‘কোনও অভিনেতা যদি কোনও অভিনেত্রীর সঙ্গে একের বেশি ছবিতে কাজ করেন, তখনই এ ধরনের গুজব শুরু হয়। অতএব এটি নতুন কিছু নয়। আগে খারাপ লাগলেও এখন এসব জল্পনায় কান দেন না বলে জানান তিনি।’ ‘বিল্লা’ (২০০৯), ‘মির্চি’ (২০১৩), ‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) ও ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ (২০১৭) ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন প্রভাস-আনুশকা।

Share Button

     এ জাতীয় আরো খবর