February 10, 2026, 6:29 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব।

সেলফিস হয়ে নিজের জন্য বাঁচতে সালমানের আহ্বান

সেলফিস হয়ে নিজের জন্য বাঁচতে সালমানের আহ্বান

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘সেলফিস’, গীতিকার সালমান খানের লেখা গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন তাঁর প্রেমিকা ইউলিয়া ভান্তুর ও পাকিস্তানের গায়ক আতিফ আসলাম। আর ‘রেস থ্রি’ ছবিতে গানটির সঙ্গে পর্দায় অভিনয় করেছেন সালমান খান, জ্যাকুলিন ফার্নান্দেজ ও ববি দেওল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন বিশাল মিশ্র। ২৪ মে ইউটিউবে অবমুক্ত করা হয় গানটি। এরইমধ্যে ‘রেস থ্রি’ ছবির এই গান দেখেছে অর্ধকোটি দর্শক। নিজের লেখা গান নিয়ে ইনস্টাগ্রামে সালমান খান লিখেছেন, ‘একবার সেলফিস হয়ে নিজের জন্য বাঁচুন।’ ‘রেস থ্রি’ ছবির পরিচালক রেমো ডি’সুজা হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘ছবিতে এটাই আমার পছন্দের গান। গানটির শিরোনাম সালমান খান নিজেই দিয়েছেন। গানটি লেখার পর তার সুর আর সংগীতায়োজনের সঙ্গে সালমান যুক্ত ছিলেন। এই গানের দৃশ্যায়ন কেমন হবে, তা নিয়েও পরামর্শ দিয়েছেন। গানটি প্রকাশ করার পর দারুণ সাড়া পাচ্ছি। মাত্র দুই দিনে গানটি দেখেছেন প্রায় ৫৭ লাখ দর্শক। আমি অভিভূত।’

অভিনেতা, গায়ক, সমাজসেবক, লেখকÑসালমান খানের এসব পরিচয় তো জানা আছে। এবার এই বলিউড তারকার আরেকটি গুণের কথা জানা গেছে, তিনি গীতিকার। তিনি গান লিখেছেন। সালমান খানের বাবা সেলিম খান জনপ্রিয় লেখক। বলিউডের ভাইজানের রক্তে মিশে আছে লেখালেখি। তবে তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এর আগেও সালমান খান কলম তুলেছেন। ‘বাগি’, ‘চন্দ্রমুখী’ আর ‘বীর’ ছবির কাহিনি লিখতে তিনি সাহায্য করেছেন। তবে এবারই প্রথম গান লিখেছেন। ‘রেস থ্রি’ ছবির একটি বিশেষ দৃশ্যের জন্য রোমান্টিক গানের প্রয়োজন ছিল। তাই একটি রোমান্টিক গানের খোঁজ করছিলেন রেমো। এ সময় সালমান জানান, তিনি একটি গান লিখেছেন। এরপর গানের কথা পড়ে শোনান। উপস্থিত সবাই গানের কথা পছন্দ করেছেন। ছবির পরিচালক ‘রেস থ্রি’ ছবিতে গানটি রাখার সিদ্ধান্ত নেন। ছবির সহপ্রযোজক রমেশ এস তৈরানি খুবই খুশি। কারণ, তাঁর এই ছবিতে সালমানের নাম গীতিকার হিসেবে পর্দায় থাকবে। সালমানের লেখা গানটিতে এরইমধ্যে সুর দিয়েছেন বিশাল মিশ্র। গানটির কোরিওগ্রাফি করেছেন রেমো। ছবিতে সালমান খান ছাড়া আরও অভিনয় করছেন অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, সাকিব সালিম, ফ্রেডি দারুওয়ালাসহ অনেকে। ঈদ উপলক্ষে ‘রেস থ্রি’ ছবিটি মুক্তি পাবে আগামি ১৫ জুন।

Share Button

     এ জাতীয় আরো খবর