March 7, 2026, 11:57 pm

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লো-র দেখা ‘সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়’ মেসি

লো-র দেখা ‘সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়’ মেসি

pin up pinup

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জার্মানি কোচ জোয়াকিম লোর কাছে লিওনেল মেসি ‘সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়’। তবে রোনালদোকেও খাটো করে দেখছেন না তিনি। পর্তুগিজ তারকাকে দুর্দান্ত ‘গোলমেশিন’ আখ্যা দিলেও মেসিকে দারুণ একজন ‘টিমম্যান’ বলেই মনে করেন লো

ফুটবল প্রসঙ্গে প্রশ্নটা অবধারিতÑকে সেরা? মেসি না রোনালদো? জবাবে ফুটবল বিশ্বও হয়ে পড়ে দুই ভাগে বিভক্ত। জার্মানি কোচ জোয়াকিম লোর জন্য বিশ্বকাপে এই দুই খেলোয়াড়ই হুমকিস্বরূপ। কিন্তু রোনালদোর চেয়ে মেসিকেই বেশি বিপজ্জনক বলে মনে করছেন লো। অন্তত তাঁর কথায় এমনটাই মনে হবে। জার্মানির এই কোচের মতে, রোনালদোর তুলনায় মেসি ‘পরিপূর্ণ খেলোয়াড়’। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে মেসিকে আটকানোর ছক কষতে হয়েছে লোকে। ৫৮ বছর বয়সী এই কোচ সেই লড়াইয়ে সফল হয়েছিলেন। মেসিদের কাঁদিয়ে জার্মানিকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ। রোনালদোর তুলনায় মেসিকে তাই হয়তো একটু বেশি কাছ থেকেই দেখেছেন লো। আর তাই পর্তুগিজ তারকার তুলনায় আর্জেন্টাইন ফরোয়ার্ডকেই এগিয়ে রাখলেন এই জার্মান কোচ। তবে রোনালদোকেও এতটুকু খাটো চোখে দেখছেন না তিনি।

জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’কে লো বলেন, ‘আমি মেসির সঙ্গে। রোনালদোও অসাধারণ। দারুণ এক পেশাদার। বছরের পর বছর ধরে অবিশ্বাস্য এক গোলমেশিন। কিন্তু মেসি আমার দেখা সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। একজন দুর্দান্ত টিমম্যান। ১০ বছর ধরে ৩০ থেকে ৪০টি “অ্যাসিস্ট” করার সঙ্গে সে ৫০টি করে গোলও করেছে। সে আট থেকে নয়জন খেলোয়াড়কে পেছনে ফেলতে সক্ষম এবং তাঁর গোলগুলো ভোলা যায় না।’

রাশিয়া বিশ্বকাপে জার্মানিকে টানা দ্বিতীয় শিরোপা জেতার চ্যালেঞ্জ লোর। বিশ্বকাপের ইতিহাসে শুধু দুটি দেশ এই কীর্তি গড়তে পেরেছেÑব্রাজিল ও ইতালি। অন্যদিকে বড় টুর্নামেন্টে আর্জেন্টিনার ২৫ বছরের শিরোপা খরা কাটানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবেন মেসি। রোনালদো অবশ্য দুই বছর আগেই দেশের হয়ে ইউরো জিতেছেন। সেই পারফরম্যান্সটা বিশ্বকাপে অনূদিত করা চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবেন রোনালদো।

Share Button

     এ জাতীয় আরো খবর