April 12, 2026, 5:02 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

প্রথম দিনেই তিন লাখ ভিউ

প্রথম দিনেই তিন লাখ ভিউ

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার হতে না হতেই ‘ঢাকা অ্যাটাক’ ছবির নামে পাশে সুপারহিটের তকমা লেগেছে। বর্তমানে ১২৭টি হলে ছবিটি দাপিয়ে ব্যবসা করছে। ছবিটির অন্যতম আকর্ষণ ‘টিকাটুলি’ শিরোনামের জনপ্রিয় গানটি। নতুন করে রেকর্ডিং করে গানটি ব্যবহার করা হয়েছে এই ছবিতে। আইটেম গানের আদলে নির্মিত গানটির মনোমুগ্ধকর কোরিওগ্রাফি হলে দর্শকের মন কেড়ে নিয়েছে। গতকাল ‘ঢাকা অ্যাটাক’ ছবির এই আইটেম গানের পুরো ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউবে।

প্রকাশের প্রথম দিনেই ভিডিওটি দেখা হয়েছে তিন লাখ বার।  ছবি মুক্তির আগে এর লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছিল। মতিন চৌধুরীর গাওয়া জনপ্রিয় এ গানটি ছবিতে নতুন করে সুর ও  সংগীতায়োজন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে গানের কথার কিছু অংশও। তবে নতুন গানটিতেও কণ্ঠ দিয়েছেন মতিন চৌধুরী। সুর শাহীন কামাল। গানটির কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ। গানটির সঙ্গে নেচেছেন চিত্রনায়িকা মিমো ও নবাগত চিত্রনায়ক সাঞ্জু জন। ছবির গল্পের সঙ্গে মিল রেখে গানটি তৈরি হয়েছে। তাই গানের কিছু অংশে দেখা যাবে মাহি, আরিফিন শুভ ও এ বি এম সুমনকেও। মতিন চৌধুরী ও তার বন্ধু শাহীন কামাল মিলে গানটি তৈরি করেন ২০১০ এর দিকে। ‘জীবন হলো সিগারেটের ছাই’ নামের একটি অ্যালবামে ঠাঁই পেয়েছিল গানটি। তখন থেকেই তুমুল জনপ্রিয়তা প্রায় এটি।‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছে গত ৬ই অক্টোবর। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মাহিয়া মাহি এবং আরেফিন শুভ। অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটিতে আরও অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ। পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেডের নিবেদনে ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড। স্পø্যাশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। এর কনটেন্ট পার্টনার টাইগার মিডিয়া।

Share Button

     এ জাতীয় আরো খবর