April 13, 2026, 8:16 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পরকীয়ার তথ্য ফাঁস করলেন মিলা

পরকীয়ার তথ্য ফাঁস করলেন মিলা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

কিছুদিন আগেই স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিচ্ছেদের ঘোষণা দেন সংগীত তারকা মিলা। এ ঘটনার আগে তিনি স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলাও করেন। সেই মামলায় পারভেজ সানজারি এখন জেলহাজতে রয়েছেন। তবে সেসবের রেশ কাটতে না কাটতে স্বামীর বিরুদ্ধে আনা পরকীয়া অভিযোগের ভিত্তিতে বেশকিছু প্রমাণ নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মিলা। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে তিনি পারভেজ সানজারির সঙ্গে অন্য নারীদের আলাপচারিতার মোট ৮৬টি স্ত্রিনশট একটি ভিডিও আকারে প্রকাশ করেন তিনি। ফেসবুকে প্রকাশ হওয়া ওই ভিডিওটি নিয়ে এরইমধ্যে চলছে নানান আলোচনাও।

স্বামীর পরকীয়া প্রসঙ্গে স্ক্রিনশটের ভিডিও প্রকাশের পাশাপাশি মিলা ওই পোস্টে আরো লিখেছেন, কেন আমি এসব ১০ বছরেও তার এই বিষয়টা জানতে পারলাম না? ভালো, স্বামীর অনেক বিষয় আছে যা স্ত্রী একদিনে বুঝে ফেলতে পারে। কিন্তু একজন প্রেমিকা সেটা ১০০ বছরেও বুঝতে পারে না। আমার স্বামী যখন দেশের বাইরে যায়, আমি আমার মেইল চেক করার জন্য তার কম্পিউটার চালু করি। আমি দেখতে পাই আমার স্বামীর ফেসবুক লগ ইন করা। যেটার এক্সেস ও (সানজারি) আমাকে কোনদিন দেয় নাই। এবং এমনকি আমি তার ফ্রেন্ড লিস্টেও ছিলাম না। কারণ সে প্রাইভেসি মেইন্টেইন করতে চাইতো। যখন আমি তার সম্পর্কে ভয়ংকর সব তথ্য পাই, হ্যাঁ এই ১৩ দিনে আমি তার সম্পর্কে যা জানতে পারলাম, সেটা ১০ বছরেও জানতে পারিনি। আশা করি আপনারা এখন সব বুঝতে পেরেছেন!’

Share Button

     এ জাতীয় আরো খবর